তুমি
তুমি গ্রীষ্মের কাক ডাকা দুপুরে
ঝরনার জল,
তুমি গ্রীষ্মের কাক ডাকা দুপুরে
ঝরনার জল,
তুমি বর্ষার আকাশে ভাসা
নিবিড় কৃষ্ণ নিরদের দল।
বর্ষার কাননে পুস্পিত
কদম কেয়া ফুল।
তুমি শরতের পুস্প সুষমা
শুভ্র জোছনা,
শেফালি, কামিনী, প্রভৃতি
ফুলের বাসনা
তুমি নিশিকালের শিশির বিন্দুর
আনন্দ অশ্রু বিসর্জন,
তুমি বসন্তের সবুজ পাতায়
সজীবতার স্পন্দন।
তুমি হেমন্তের আকাশে
শুভ্র মেঘের কুঞ্জ,
রাঙা চরণে পুজিতে তোমারে
সাজিয়েছি আমার কুঞ্জ।
মাতৃ নীড়
১৬/০৩/২০০৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন