রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪

তুমি - নটবর গুপ্ত


 তুমি দেবি না মানবী
কি শোভা শালিনী
দেখিলে জোড়ায় হিয়া,
মন আনচান করে আমার
দেখিলে রুপের মায়া।
ওই মনেরই মায়া জালে
বন্দী করিলে মোরে,
ঘুরে মরি তাই পলে পলে
থাকি তোমার নেশার চুরে।
তোমার জন্য সকাল সাঝে
যে বাসি বাজে হৃদয় মাঝে,
তার সুরেতেই বিভোর থাকে
অবসর আর সকল কাজে।
রুপের মায়ায় ঘিরিয়া রাখিয়া
বন্দী করিলে হিয়া,
তাইতো মনের সকল তারে
যায় তোমারি গান গাহিয়া।
চোখের কোনের জল যেন সব
হারিয়ে যায় দেখিয়া তোমায়
তুমি কি অশ্রু নিবারক
নাকি দেয়ক-
   ইতি
এক জিজ্ঞাসু মানুষ






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন