উৎসর্গঃ
পারু পরীকে
জানিনা তুমি ভালবাস
কি বাসনা
জানি শুধু তোমায় ভালোবাসি,
জানিনা তুমি চাও কি না চাও আমায়,
আমি চাই সারাটি ক্ষণ থাক পাশাপাশি।
জানিনা তুমি আমায় মনে কর কি কর না
জানি আমার মনের ঘরে শুধু তোমার বাস,
জানিনা তুমি হবে কি হবে না আমার
আমি হব তোমার জীবনেরই পরবাস।
জানিনা তুমি কার আকাশে ঘুড়ি হয়ে ওড়
জানি শুধু আমার আকাশ জোড়া ঘুড়ি শুধু তুমি,
জানিনা তুমি যাবে কি যাবে না আমায় ছুয়ে
আমি যাই শুধু তোমার চরনচুমি।
জানিনা তোমার বাগানে কোন রঙ্গিন প্রজাপতির রঙ
জানি শুধু তোমার রঙে আমার সব ফুলেরা রঙ্গিন
জানি না কোন সে রোদের আলোয় তোমার বিকেল ঝলমল
আমি জানি তোমার আলোই হবে আমারই জীবন সঙ্গিন।
জানিনা আমার ভালবাসা নিয়ে তুমি কি ক্রুর হাঁসি হাস
জানি তোমার একটু হাঁসিই আমার পথ চলার পাথেয়,
জানিনা কোন সে সুরে তুমি বাধ্ আজি গান
শুধু জানি তোমার সুরে পায় আমার সকল গানের প্রান।
জানিনা তোমার পৃথিবীতে আমি কোন প্রাণী কিনা
যেন আমার সারা পৃথিবী জুড়ে শুধু তুমি।
পায়রা ঘর, আজিমপুর
২৪/০৫/২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন