মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

সুখ - নটবর গুপ্ত


                                                                                          
                
                 

সুখ তুমি কি?
খুব জানতে ইচ্চে করে,
তুমি কি কোকিলের ডাক
পাখি ডাকা খুব ভোরে।
তুমি কি মায়ের ভালোবাসা
নাকি মায়ের শাসনে থাকা?
নাকি মায়ের বকুনির ভাষা,
নাকি প্রজাপতির পাখা ।
তুমি শিক্ষকএর শাসনে চলা
নাকি বন্ধুদের ভালোবাসা
নাকি প্রিয়ার কথা বলা,
নাকি সপ্নকে ভালোবাসা ।
তুমি কি প্রকৃতির মমতা
নাকি বিজ্ঞানের জয়গান
না বইয়ে পড়া কথা,
নাকি এক বুক ভরা মান ।
তুমি কি খেলা নিয়ে থাকা
নাকি প্রিয়ার পরশ মেলা
না ধার্মিক করে আঁকা,
নাকি অট্টহাসিতে চলা ।
তুমি কি এক বুক ভাবনা
নাকি সাদা হৃদয়ের খাতা
নাকি ভাবনাকে জানা,
না লেখা শুধু কবিতা ।।
মাতৃনীড়
১২/০৩/২০০৮ ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন