রুদ্র নীল পলাশ
উৎসর্গঃ পারু পরীকে
আমি চাইনি কোন সুরম্য প্রাসাদের কর্তা হতে
চাইনি পদসেবায় শত শত কর্মচারী রাখতে,
চাইনি ঘরে ঝাড়বাতির আলো
কিংবা প্রবেশদ্বারে বিকট সিংহের চোখ ঝলমলও,
-শুধু চেয়েছি কুড়েঘরের চাঁদের আলো
ভালবাসার নদীর জল করে যেথায় টলমলও,
মনে জন্মায়নি কোন উড়াল গাড়িতে করে বিশ্ব ভ্রমন এর শখ
দেখতে চাইনি বিলাসী হোটেলের সুন্দরীর দেহের ঝকমক,
চাইনি প্রমোদ তরীতে করে সমুদ্র বিহারের আয়োজন
কিংবা জলসাঘরের কাকন চুড়ির কঙ্কণ,
-শুধু দেখেছি বৈশাখেতে রিক্সা করে শহর ঘোরার স্বপ্নের
রবি
কিংবা পানসি ভেলায় লয়ে তোমায় দেখতে তোমার পা দোলানোর
ছবি,
-চাওয়াগুলি গুলি আজ শিশিরের শব্দের মত
নিঃশব্দে ঝরে পড়ে তোমার মনের দ্বারে দ্বারে,
চেয়েছে তোমায় হৃদয়ের প্রতি জানালায়
অবসরে বারে বারে ভালবাসিবারে।
পায়রা ঘর, আজিমপুর
তাং-১০/০৫/২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন