মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

হৃদয়ের প্রতিধ্বনি - নটবর গুপ্ত


রুদ্র কমল     উৎসর্গঃ পারু পরী কে      

হৃদয়ের প্রতিদ্বারে বারে বারে ঘুরে ফিরে
নিত্য যে পাখি পায়চারি করে,
সুমধুর কুহুতানে ফিরে যাই তার পানে
ভরায় সে ভালবাসায় ভাললাগার গানে গানে

প্রতিটি ক্ষণে তাকে ঘিরে কল্পনারি জাল বোনে
চোখের পাতায় ভাসে ও মুখ সুখ জাগিয়ে আমার প্রানে,
অনন্ত বার আসে যায় সে এই হৃদয়ের ছোট্ট ঘরে
অবসর আমায় দেয় সে যতনে ভালো বাসিবারে

কান পেতে শুনি বাতাসের গায়
অজস্র চুম্বন দেয় সে আমায়,
এই মনেরই গহিন বনে গায় সে গান আনমনে
বাজায় বাঁশী মন বিলাসী আকুলিত সুরেলি তানে  

প্রানে প্রানে মোর দেয় যে দোল ভুলিয়ে রেখে বসন্ত বাতাসে
সেই দোলারই দোলাচলে মন ভাসে তাই ওই আকাশে,
ফাগুন ভরা আগুন যেন লাগায় তার মনের কাঠি
সেই আগুনে পুরে ছারখার ভাবনার সব চাবিকাঠি


হৃদয়ে জমানো সব ফুতন্ত কলি
সাজিয়ে রেখেছি সকলি তুলি, 
নাও হে আমার প্রান কাকলি
রাঙিয়ে দাও মোর প্রতিটি গোধূলি।

পায়রা ঘর, আজিমপুর
তাঃ ৩০/০৪/২০১৩


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন