৪৬০ এর দরজা খুলে যখন মারি উঁকি
ডান দিকে তার রাম নামের রাবন মামাকে দেখি,
গামছা নাড়া,সাবান থোয়া, কিংবা ধোয়া প্যান
এসব নিয়ে সারাটা সময় আমায় দেন জ্ঞান,
মামির সাথে ঝগড়া করে মুখ করেন কালো হাড়ি
মামিকে কিছু বলতে না পেরে আমায় মারেন ঝাড়ি,
ওদিকে আছেন চন্দন দাদা ভাল মানুষ সেজে
মোবাইল ফোনে থাকেন তিনি পরকীয়ায় মজে,
প্রেম প্রেয়সী চারুলতা তাহার হৃদয়ে দিয়েছে ব্যাথা
এসব কথা লিখতে গেলে ফুরাবে দিস্তা খাতা,
এদিকে থাকেন বাপ্পি দাদা, নতুন জামা পরে যিনি যান আজিমপুরে
প্রেমের সাথে বউদি তাকে নুডুলস দেন বাটি ভোরে,
নুডুলস এর কিছুটা খেয়ে ডেকুর তোলেন ভরা পেটে
বাকিটা আমরা প্রেমহীনের দল খাই চেটে পুটে,
মানিক দাদার রান্না-বান্নায় বড়ই হস্ত পাকা
রাত ৪ তার আগে তাকে যায়না রুমে দেখা,
তাহার আবার প্রেম প্রীতির নাইকো কোন ইতি
একে একে তার যায় এর আসে মলি, পলি এর স্মৃতি,
রিপন ভাইয়ার ঘুম ভাঙে না যেন কুম্ভুকর্ণ
যতই তাকে যাই বল এটাই তার ধর্ম,
অবশেষে আমি বোকা ছেলে এই ছবিটি আঁকি
আমরা সবাই মিলে মিশে যেন ৪৬০ এ থাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন