শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

বৈশাখ আসছে - নটবর গুপ্ত




বৈশাখ আসছে,  
বালিকার সাজঘরের প্রদীপ জ্বলছে,
পরতালে তাই সে দেখছে –
নুপুরটা রুন-ঝুন বাজছে কিনা,
নীল নেইল পালিশে নখের বাহারিপনা আসছে কিনা,
বকুলের মালাটা এলো চুলে দোল খেলবে কিনা,

ভাবছে সে-
খোপায় কি সে দিবে আধা ফুতন্ত গোলাপ কড়ি
নাকি সমস্ত চুলে জোনাকের মত জ্বালাবে গাঁদা ফুলের পাপড়ি
না মাথায় পরবে রজনীগন্ধার বেড়ি
এসকল শত দোদুল্যমনায় দুলছে তার চিন্তার রঙিন ঘুড়ী।

প্রনমিতে চাহিছে মন-
সৌন্দর্য দেবতার বুকের মাঝে
হাতের ওপর হাতটি রেখে
কমল স্পর্শে চমকে চলে তার কল্প ধারা,

কপালেতে লাল টিপে আয়নায় দেখে নিজেকে
দিশাহারা তার উথলি সকলি পুলকে-
লুকিয়ে অবিরত হাসিছে সে, আপনিতে নাচিছে নয়ন তারা
১২/০৪/২০১৪ ইং
৪৬০, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন