শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

তুমি না থাকলে - নটবর গুপ্ত



তুমি না থাকলে
তুমি না থাকলে শুভ্র সকাল হয়ে যায় যেন পানসে,
তুমি না থাকলে
বর্ষার দিন টা মনে হয় বড় বেশি আলসে।
তুমি না থাকলে
কানামাছি খেলা,যেন মৌমাছির হুলের বিষের জ্বালা,
তুমি না থাকলে
জীবন নদীতে নৌকায় চলা, যেন উদ্দেশ্য হীন পাল তোলা,
তুমি না থাকলে
এক একটা দিন পার হয় যেন মাসে,
তুমি না থাকলে
মনের কাঠ বেড়ালি উঠে নাতো কোন গাছে,
তুমি না থাকলে
মনের মেঘে হয় নাতো কোন বৃষ্টি
তুমি না পড়লে আমার কবিতা বৃথাই হল সৃষ্টি।

৪৬০, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাঃ ১৯/০৮/২০১৪



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন