যেমন
পারিনা স্বপ্নফুল গুলো মুড়ে তুলতে,
তেমন চাইলেই
আমি পারি না তোমায় ভুলতে,
চেষ্টা
করেছি যতবার
ব্যার্থ
হয়েছি ততবার,
তোমাকে
আলাদা করব কিভাবে?
তুমি
জুড়ে আছো আমার মন আর শরীরের কনা,
তোমাকে
নতুন করে ভোলার চেষ্টা করে
আবার
নতুন করে বার্থ হতে চাই না,
পরাজয়
নিশ্চিত যেনেই ভালবেসে যাই তোমাকে
ফিরিয়ে
তুমি দিতে পারই আমাকে,
কিন্তু
তোমার পথে হাটা ছাড়া আমার ফিরে যাবার কোন রাস্তা নেই
“তোমাকে
ভালবাসি সোনা” বলা ছাড়া আমার মুখে কোন ভাষা নেই,
পরাজিত
সৈনিকের মত তোমার সামনে হাঁটু গেঁড়ে বলতে চাই ‘সোনা’
আমায়
তুমি মেরে ফেল তবু ভুলে যেতে বল না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন